
আওয়াজ অনলাইন : কক্সবাজারের চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উত্তর হারবাং জাইল্লার ঢালা এলাকায় ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার মোহাম্মদ রিদোয়ান (৩৪), মঈন উদ্দিন (৪৪) আবু বক্কর (৩০) ও জয়নাল (৩৪)। নিহতরা সবাই শ্রমিক।
চারজন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদের চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
পুলিশ ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে