
মোঃ রাসেল, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গার উপজেলার নলডাঙ্গা টু সান্তাহার রোডের দুর্লভপুর ভাঙ্গা ব্রিজের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে একটি সারবাহী ট্রাক উল্টে যায়।
ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ১৬-৫২৮৮। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,খুলনা থেকে জয়পুরহাটগামী সার বোঝাই একটি ট্রাক,যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট,১৬-৫২৮৮ ট্রাকটি নলডাঙ্গা টু সান্তাহার রোডের দুর্লভপুর ভাঙ্গা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দূর্ঘটনায় ট্রাকের হেল্পার মোঃ বকুল(১৯) গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী