
চাটখিল প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৬৮ নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বাংলাদেশ কংগ্রেস হতে মনোনয়ন পত্র দাখিল করেন আবু নাছের মোঃ ওয়াহেদ ফারুক।
২৯ নভেম্বর (বুধবার) বিকেলে নোয়াখালী জেলার ডিসি ও প্রধান রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
(চাটখিল-সোনাইমুড়ী) আসনে সর্বোমোট ১১জন এর মধ্যে বাংলাদেশ কংগ্রেস হতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চাটখিলের কৃতিসন্তান সম্মিলিত মহাজোটের কেন্দ্রীয় সদস্য সচিব আলহাজ্ব আবু নাছের ওয়াহেদ ফারুক।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, দেশের রাজনীতিতে নতুন কিছু দেখতে চাই মানুষ। বাংলাদেশ কংগ্রেস এবার ৩০০ আসনে প্রার্থী দিয়েছেন। তাই তিনি নিজে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) সংসদীয় আসন ২৬৮ থেকে প্রতিদ্বন্ধীতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। গনতন্ত্রের স্বার্থে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য অতীতের মতো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কেউ যাতে নির্বাচিত হতে না পারে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে মাঠে নেমেছেন বলে জানান এবং দেশবাসীর দোয়া কামনা করেন।
মনোনয়ন দাখিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সদস্য সচিব আমিনুর রহমান বাহাদুর, এ্যাডভোকেট মাহবুবুর রহমান বাবু, এ্যাডভোকেট মোজাম্মেল হোসেন, ডা. গোলাম হায়দার, ছেলামত উল্যা, মীর মাহবুবুর রহমান, নুরুল হাদী রিফাত প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান