
আওয়াজ অনলাইন : গাজীপুরের জিরানী বাজার এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী কাশিমপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ আসাদুজ্জামান জানান, সকাল ১০ দিকে দুর্বৃত্তরা কালিয়াকৈর নবীনগর মহাসড়কের জিরানী বাজার এলাকায় একটি বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
আগুনে পুড়ে গেছে বাসের ইঞ্চিনসহ সবকিছুই।
এর আগে সকাল ছয়টার দিকে ঢাকা বাইপাস মহাসড়কে গাজীপুরের ঝাজর এলাকায় দুটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
তার আগে আগুনে দুটি কাভার্ডভ্যানের সামনের অংশ পুড়ে যায়।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার