
বগুড়া প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারী ২০২৪। গত ২১ নভেম্বর আওয়ামী লীগ তাদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শেষ করেছে আড়ম্বর ভাবে। দলীয় প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমাও দিয়েছেন নির্ধারিত তারিখের মধ্যে।
২৬ নভেম্বর রবিবার বিকেল ৪ টায় ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংসদীয় ৩০০ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । সেই ঘোষনায় বগুড়া জেলার ৭টি আসনে যারা নৌকার মাঝি হলেন, বগুড়া-১ (সারিয়াকান্দি সোনাতলা) আসনে বর্তমান সংসদ সদস্য সাহদারা মান্নান, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ (আদমদিঘী ও দুপচাঁচিয়া) আসনে আদমদিঘী ড়উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু,বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ,
বগুড়া-৫ (শেরপুর ও ধুনট) আসনে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু,
বগুড়া-৬ (সদর) আসনে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু,
বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনে বিএমএ ও স্বাচিপ বগুড়ার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল