প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৩, ২:৪৯ অপরাহ্ণ
কিশোরগঞ্জে তিন রাষ্ট্রপতির পুত্র-কন্যা সহ ছয়টি আসনে নৌকা পেলেন যারা

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৮ আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলার ৬টি আসনেও নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছেন।
রোববার (নভেম্বর ২৬) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। জেলার আসন গুলোর মনোনয়নপ্রাপ্তরা হলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে পেয়েছেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম এর কন্যা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম এর ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে পেয়েছেন সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান আওলাদ, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এর ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে পেয়েছেন টানা তিন বারের সংসদ সদস্য মো. আফজাল হোসেন এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে পেয়েছেন মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
গতকাল সন্ধ্যায় মনোনয়ন প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে জেলার ছয়টি সংসদীয় আসনেই আনন্দ-উল্লাস করেছে দলীয় নেতাকর্মীরা। উল্লেখ্য: কিশোরগঞ্জ জেলার ৬টি আসনে নৌকার মনোনয়ন পেতে মোট ৬৮ জন দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.