হোম » প্রধান সংবাদ » ঘূর্ণিঝড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৮ জেলে নিখোঁজ

ঘূর্ণিঝড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৮ জেলে নিখোঁজ

আওয়াজ অনলাইন : ঘূর্ণিঝড় মিধিলি’র কবলে পড়ে বঙ্গোপসাগরে এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরা একটি ট্রলার ডুবে আট জেলে নিখোঁজ রয়েছেন। অপর চার জেলে তিন ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অপর একটি ট্রলারে উঠতে সক্ষম হন। 

শনিবার সকালে উদ্ধারকৃত চার জেলে পটুয়াখালীর মহিপুর ঘাটে পৌঁছেছেন।

তারা হলেন নুর জামান মুন্সি, মাসুম মিয়া, আজগর মিয়া ও রাজিব।

অপরদিকে নিখোঁজ জেলেরা হলেন আবুল কালাম, মো. জাফর, মজিবুর রহমান, ট্রলার মালিক ইউসুফ, ছত্তার হাওলাদার, নাদিম, বেল্লাল ও ইয়াছিন। তাদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটায়।

ট্রলার মালিক ও নিখোঁজ জেলে ইউসুফের ভাই ইয়াকুব আলী জানান, গত মঙ্গলবার মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায় ট্রলারসহ ১২ জেলে। শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড় মিধিলি’র কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ থাকা জেলেদের খোঁজ-খবর নেয়া হচ্ছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. সাকিব মেহেবুব জানান, কোস্টগার্ড ঘূর্ণিঝড় পরবর্তী টহলে আছে। নিখোঁজ জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!