
আওয়াজ অনলাইন : আওয়াজ অনলাইন : জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি রোববার।
আজ সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন। সকালে পূর্ব নির্ধারিত জামায়াতের সভা-সমাবেশ নিষিদ্ধ এবং দলটির নেতাদের আদালত অবমাননার শুনানির আগে প্রধান বিচারপতি বলেন, যেহেতু এটা মূল মামলা থেকে এসেছে কাজেই আগে আপিল শুনানি নিষ্পত্তি করতে হবে।
এসময় রিটকারী আইনজীবী তানিয়া আমির বলেন, জামায়াতের নেতাকর্মীরা হাইকোর্টের রায় অমান্য করে সভা-সমাবেশ করছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়েছে।
এসময় প্রধান বিচারপতি ধৈর্য ধারণ করে মূল মামলা শুনানীর জন্য অপেক্ষা করতে বলেন। মূল মামলায় এ বিষয় দুটি নিষ্পত্তি হবে বলে জানান তিনি।
গত ১৯ অক্টোবর জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে চলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের শুনানির জন্য ৬ নভেম্বর দিন ধার্য করেন আপিল বিভাগ।
এছাড়া আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় সমাবেশ করে রেজিস্ট্রেশন দাবি করায় আদালত অবমাননার অভিযোগের আবেদনের শুনানির জন্যও এ দিন ধার্য করা হয়।
এর আগে আবেদন দুটি করেন মওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. হুমায়ন কবির ও ইমদাদুল হক নামে তিন ব্যক্তি।
তাদের পক্ষে আবেদন দাখিল করেন ব্যারিস্টার তানিয়া আমীর।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান