
আওয়াজ অনলাইন : রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
এক ভিডিওতে দেখা যায়, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশের সড়কে দাউ দাউ করে জ্বলছে শিকড় পরিবহনের একটি বাস। চলতি অবস্থায় বাসটিতে আগুন জ্বলতে দেখেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটির আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে প্রায় বেশিরভাগ গাড়ি পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।
এদিকে, বিএনপি-জামায়াতের ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ভোর ৬টা থেকে শুরু হওয়া কর্মসূচি শেষ হবে সন্ধ্যা ছয়টায়। তবে এখন পর্যন্ত হরতালের সমর্থনে মিছিল-সমাবেশের কোনো খবর পাওয়া যায়নি। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার