প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৩, ৪:১০ অপরাহ্ণ
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় দেশসেরা হাতীবান্ধার নর্থল্যান্ড স্কুল এন্ড কলেজ

মিজানুর রহমান: ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নিয়ে দেশসেরা প্রতিষ্ঠানের খ্যাতি পেলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঐতিহ্যবাহী ব্যতিক্রমী আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ এই দুইটি ইভেন্টে বিভাগ চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশ নিয়ে চমক দেখালেন শিক্ষা প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পরিচালক শামসুজ্জামান সেলিম জানান, গত ১৯ ও ২০ জুন অনুষ্ঠিত বিজ্ঞান অলিম্পিয়াডে সারাদেশের মধ্যে তৃতীয় এবং বিজ্ঞান কুইজে সারাদেশের মধ্যে চ্যাম্পিয়ন হয় টীম নর্থল্যান্ড।
একটি নতুন স্কুল হিসেবে প্রথমবার অংশ নিয়েই এই অর্জন অনেক বেশি আনন্দিত করেছে এলাকাবাসীকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার, জেলা প্রশাসক সহ সকল সুধীজন অভিনন্দন জানিয়েছেন টীম নর্থল্যান্ড কে।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি স্কুলের সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, গুনগত শিক্ষা অর্জনে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ভূমিকা রাখুক সে প্রত্যাশা করছি।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল কায়েশ হিরু জানান একটি নবীন স্কুল হয়ে এই অর্জনের অংশীদার এলাকার সকলেই। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন স্কুলটির উত্তরোত্তর উন্নতির জন্য।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.