
মোঃ ইসলাম: ঠাকুরগাঁওয়ে দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি ভোট প্রার্থনা করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
শনিবার রাতে উপজেলার ৬নং ভানোড় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উঠান বৈঠকের আয়োজন করা হয়। এসময় তিনি সরকারের উন্নয়ন তুলে ধরেন সেই সাথে ভোট প্রার্থনা করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সুজন বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সিদ্দিকী সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান