
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কার্টুনের ভিতরে রাখা অজ্ঞাত নবজাতক এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । বৃহস্পতিবার সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক সংলগ্ন বোয়ালিয়া বাজার এলাকার আরিফ রাইচ মিলের পাশে কার্টুনের ভিতর থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয় । লাশটি উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানায় নিয়ে আসে পুলিশ । পরে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে অজ্ঞাত ওই নবজাতক কন্যার শিশুর লাশ উদ্ধার করা হয় । ধারণা করা হচ্ছে রাতে শিশুটি জন্ম নেওয়ার পর সেখানে ফেলে রেখে গেছে। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের পর এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হবে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার