হোম » প্রধান সংবাদ » বগুড়া শেরপুরে বিদ‍্যুৎস্পর্শে গৃহকর্ত্রীর মৃত্যু

বগুড়া শেরপুরে বিদ‍্যুৎস্পর্শে গৃহকর্ত্রীর মৃত্যু

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা কলেজ পাড়া এলাকার (চন্ডিপুর)গ্রামে নিজ বাড়ীতে ডিশলাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছাঃ জনি বিবি ( ৩০) নামের এক গৃহকর্ত্রীর মৃত্যু ঘটেছে। স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ সংলগ্ন চন্ডিপুর গ্রামের বাবলু মিয়ার স্ত্রী জনি বিবি ২৬-ই আগষ্ট (বৃহস্পতিবার) সকাল ৭ টার দিকে রান্নার কাজের ফাকে সে নিজ ঘরে টিভি দেখতে গিয়ে বিদ‍্যুতের বোর্ডে ডিশলাইনের সংযোগ দিতে গিয়ে আকটে যায়। বাড়ীতে থাকা গৃহকর্ত্রীর শিশু পুত্র জিসান মায়ের আটকে যাওয়ার ঘটনায় চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথেই ২ সন্তানের জননী ওই গৃহবধুর মৃত‍্যু হয়। এপ্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন এ সংক্রান্ত কোন সংবাদ আমরা পাইনি পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!