প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২১, ৪:২৭ অপরাহ্ণ
লালমনিরহাটে যে এলাকার সব রাস্তা কাঁচা; একটি পাকা তাও আবার ভোগান্তির মুখে

মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের জনবহুল একটি বেহাল রাস্তায় দিন দিন মানুষের দুর্ভোগ বেড়ে যাচ্ছে। জানা যায়, মহেন্দ্রনগরের বটতলা বাজার থেকে সোজা পূর্ব পাশে ঢঢ গাছ গ্রামে যেতে আউদিয়ার দোলার পাকা রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।
রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল দশায় পরিণত হয়েছে। এবার সেই রাস্তায় একটি ছোট ব্রীজ ঘন ঘন বর্ষার কারণে ডেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা হতে পারে। যেন দেখার কেউ নেই। আরও জানা যায়, লালমনিরহাট শহরে ঘেষে ঢঢ গাছ এলাকার সব রাস্তা কাঁচা একটি মাত্র পাকা রাস্তা তাও আবার ভোগান্তির শেষ নেই। এলাকাবাসীর দাবি খুব দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে কয়েকটি গ্রামের মানুষ চরম বিপদে পড়বে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.