প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৬:০০ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২১, ৩:৩১ অপরাহ্ণ
সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবীতে মানববন্ধন

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বন্ধ হওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকাল ১০টায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের সামনে রেল বাঁচাও আন্দোলন, সিরাজগঞ্জ এর আয়োজনে এ মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, এক সময়ের রেলসিটি সিরাজগঞ্জকে রেলশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সর্বশেষ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও বন্ধ করা হয়েছে। এমনকি নিম্ন আয়ের মানুষের যাতায়াতের ভরসাস্থল লোকাল ট্রেনটিও বন্ধ করে দেয়া হয়েছে। এসিবগিসহ আন্তঃনগর ট্রেনের সকল সুবিধা নিশ্চিত করে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবী জানিয়ে বক্তারা বলেন, আগামী ১০ দিনের মধ্যে দাবী মানা না হলে রেলপথ অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, মুক্তিযোদ্ধা ও নাট্য ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, বাসদ নেতা নব কুমার কর্মকার, কমিউনিষ্ট পার্টির সভাপতি ইসমাইল হোসেন, জাসদ নেতা মাহবুব-এ-খোদা টুটল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মোমিন বাবু ও সাংবাদিক ইসমাইল হোসেনসহ জেলার বিভিন্ন পেশার মানুষ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.