
মোঃ মাসুদ রানা রাশেদ: জেন্ডার সমতা, নারী ও শিশু পাচার রোধ, পরিবার পরিকল্পনা গ্রহণের নিমিত্তে উদ্বুদ্ধকরণ, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ কল্পে সচেতনতা মূলক কর্মসূচি-২০২১ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ আগস্ট) জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে জাতীয় মহিলা সংস্থা লালমনিরহাট জেলা শাখা এ উঠান বৈঠকের আয়োজন করে।
বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা লালমনিরহাট জেলা শাখার সদস্য ও লালমনিরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন নাহার মেরী, জাতীয় মহিলা সংস্থা লালমনিরহাট জেলা শাখার চেয়ারম্যান অ্যাড. সফুরা বেগম রুমী প্রমুখ। এ সময় জাতীয় মহিলা সংস্থা লালমনিরহাট জেলা শাখার সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি আফরোজা বেগম মেরী, জাতীয় মহিলা সংস্থা লালমনিরহাট জেলা শাখার জেলা কর্মকর্তা ফিরোজুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ