প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৯:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২১, ৬:২৮ পি.এম
ভালুকায় শিক্ষার অবদানে মাদার তেরেসা গােল্ডেন এ্যাওয়ার্ডে ভূষিত সুপার মােফাজ্জল হক

আরিফুল ইসলাম আরিফ ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-জার্নালিস্ট সােসাইটি ফর হিউম্যান রাইটস্ কর্তৃক মাদার তেরেসা গােল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ ভূষিত হয়েছেন ভালুকার কাতলামারী ইসলামিয়া দাখিল মাদরাসার সুনাম অর্জনকারী সুপার মােঃ মােফাজ্জল হক কে সম্মাননা প্রদান করা হয়েছে।২৩শে আগস্ট ঢাকার সেগুন বাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে ভালুকা উপজেলার ৮নং ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মােঃ মােফাজ্জল হককে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ অনুষ্ঠানিক সম্মাননা ক্রেষ্ট ও প্রশংসা পত্র প্রদান করা হয়েছে।সুপার মােঃ মােফাজ্জল হকের এই সম্মাননা অর্জনে কাতলামারী ইসলামিয়া দাখিল মাদরাসা কর্তৃপক্ষ সহ বিভিন্ন সুধিজনেরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.