প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২১, ৩:২৬ পি.এম
রায়গঞ্জে গুড নেইবারস্ বাংলদেশ সিডিপির উদ্দোগে ১৩৩ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃমোকাদ্দেস হোসাইন সোহান,রায়গঞ্জ,সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ ১৩৩ টি অসহায়, হতদরিদ্র ও ভবঘুরে পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করেছে গুড নেইবারস বাংলাদেশ সিডিপি সিরাজগঞ্জ। গতকাল ২৪ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টায় গুড নেইবারস ঘুড়কা কার্যালয়ে সিডিপি ম্যানেজার মি. পলাশ রিন মন্ডলের সভাপতিত্বে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানার এস.আই সাইফুল ইসলাম, এ.এস.আই নুরুল ইসলাম, রায়গঞ্জ গুড নেইবারস ফারমারস সমিতি লিমিটেড এর সভাপতি মমতা খাতুন, সদস্য মোঃ নূরনবী সরকার প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল অফিসার অলক চক্রবর্তী। অনুষ্ঠানে মোট ১৩৩ পরিবারের মাঝে ১১৩ টি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি লবন ও ২ টি স্যাভলন সাবান বিতরণ করা হয়েছে। এবং বাঁকী ২০টি ক্ষুদ্র দোকানী পরিবার কে উপার্জন বাড়ানোর জন্য ১১ কেজি মশুর ডাল, ১৫ কেজি সয়াবিন তৈল, ২৪ কেজি লবণ, ১১ টি স্যাভলন সাবান এবং ৩ টি চকলেট বিতরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.