
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: রাস্তা পারা পারের সময় সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত কাভার্ড ভ্যানের ধাক্কায় অটো ভ্যানের চালকসহ দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে হাটিকুমরুল -ঢাকা মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মোতাহার আলীর ছেলে ও ভ্যান চালক খোদাবক্স (৩২) একই গ্রামের মৃত ফুল চানের ছেলে হায়দার আলী (৭০), আফজাল হোসেনের ছেলে শাহাদৎ হোসেন (৫৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, সকালে একটি ভ্যান মহাসড়ক পারা পারারে সময় অজ্ঞাত একটি রড বোঝাই কার্ভাড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলের তারা মারা যায়। ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু