
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে যমুনার পানি স্থিতিশীল অবস্থায় রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে টানা ৮ দিন পানি বাড়তে থাকার পর আজ মঙ্গলবার স্থিতিশীল রয়েছে। অপরদিকে কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে হ্রাস পেতে শুরু করেছে যমুনার পানি।
মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১ টায় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ এতথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, শহর রক্ষা বাঁধ পয়েন্টের রেকড করা হয়েছে ১৩ দশমিক ৩২ মিটার। গত ২৪ ঘন্টায় পানি প্রবাহ অপরিবর্তিত এবং বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ মিটার। ২৪ ঘন্টায় ৪ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেন জানান, গত (২৩ আগষ্ট) থেকে যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে স্থিতিশীল রয়েছে। ২৫ আগষ্ট পর্যন্ত এ স্থিতিশীল থাকবে। ২৬ আগষ্ট থেকে আবারও দু-তিন দিন পানি বাড়তে পারে বলে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান