হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন

হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন

মিজানুর রহমানঃ লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেছেন, ১৯৬২ সাল থেকে আমার রাজনীতি শুরু, মানুষের জন্য কাজ ও সেবা করতে করতেই এতদূর এসেছি, আমি আগেও এলাকার উন্নয়ন করেছি এখনও করছি এবং ভবিষ্যতেও উন্নয়ন করে মানুষের মঙ্গল করবো।
গত রবিবার (২২ আগস্ট) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সরকারি আলিমুদ্দিন কলেজে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এসব কথা বলেন। তিনি  আরও বলেন, আজকে সরকারি আলিমুদ্দিন কলেজের একটি সুখের দিন, আমরা সরকারি আলিমুদ্দিন কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন ও উদ্বোধন করতে পেড়ে খুবেই আনন্দিত।
সরকারি আলিমুদ্দিন কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শামসুল হকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সদস্য মাহমুদুল হাসান সোহাগ।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিলীপ কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক রওশান হাবিব খান মানিক, মহিলা বিষয়ক সম্পাদক দিপ্তী রানি সরকার, হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান, সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের সভাপতি লিপন রায়সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী এবং সরকারি আলিমুদ্দিন কলেজের প্রভাষকরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!