প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২১, ৭:০৭ পি.এম
আমতলীতে আপত্তিকর অবস্থায় যুবক যুবতী জনতার হাতে আটক।

বরগুনা প্রতিনিধি: আমতলী উপজেলার মহিষকাটা বাজারে মুসলিম ছেলের সাথে আপত্তিকর অবস্থায় হিন্দু মেয়েকে আটক করেছে এলাকাবাসী। রবিবার (২২ আগষ্ট) রাত ৯ টার সময় উপজেলার কুকুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব চুনাখালী গ্রামের কুয়াকাটা মহাসড়কের পাশে ট্রেইলার ওয়াদুদের বাড়িতে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করে গ্রাম পুলিশ রিপন ও মশিউর। আটক হওয়া যুবতী পটুয়াখালী সদর উপজেলা পৌর শহরের ৭নং ওয়ার্ডের ভাড়াটিয়া জিতেন বাবু মেয়ে। গ্রাম পুলিশ রিপন ও মশিউর জানান, রাতে ট্রেইলার ওয়াদুতের ছেলে সিয়ামের সাথে আপত্তিকর অবস্থায় এক হিন্দু সম্প্রদায়ের যুবতীসহ আটক করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে বিক্ষুব্ধ অবস্থা বিরাজ করছে এলাকাতে।
নাম প্রকাশ না করার শর্তে, এলাকার লোকজন জানায় দীর্ঘদিন ধরেই এই ছেলে বিভিন্ন মেয়েকে নিয়ে আসতো রাতের অন্ধকারে। এমনকি বহুদিন আগে থেকেই তিনি মাদকের সাথে জড়িত রয়েছেন বলেও তারা জানান। এলাকার লোকজন বিভিন্ন মাধ্যমে ছেলের পরিবারকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। দুই ইউপি সদস্য নিজাম মাদবর ও মোশারফ হোসেন বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা এটা। এমন ঘটনার সিদ্ধান্ত দেওয়ার মত ক্ষমতা আমাদের নেই। দুই ধর্মের ছেলে ও মেয়ে উভয়কে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেশী জামাল দফাদার বলেন, ছেলে বাবা- মা মহিষকাটা বাজারের বাসায় থাকার কারণে খালি বাড়িতে হিন্দু মেয়েকে নিয়ে আসে। রাতে ঘর থেকে আপত্তিকর চেচামেচির শব্দ শুনে প্রতিবেশী লোকজন এগিয়ে গেলে ছেলে সিয়াম খারাপ ব্যবহার করে। পরে রাতে ছেলের বাবার সমন্বয়ে ঘরের দরজা খুললে ছেলের বাবা অসৌজন্য আচরণ শুরু করে উপস্থিত লোকজনের সাথে। উপস্থিতি লোকজন তাৎক্ষণিক ইউপি সদস্য ও গ্রাম পুলিশ কে জানান। এবং হিন্দু মেয়ে ও ছেলেকে আটক করে রাখে।
এমন ঘটার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্থানীয়রা। আমতলী থানার এসআই মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রেমের সম্পর্ককে ঘিরে এমন ঘটনা ঘটেছে। ছেলে ও মেয়ে উভয়কে থানা হেফাজতে নেওয়া হচ্ছে। পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.