প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২১, ২:৪১ পি.এম
লালমনিরহাটে করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় মাক্স বিতরণ কর্মসূচি ও উঠান বৈঠক

মোঃ মাসুদ রানা রাশেদ: করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় মাক্স বিতরণ কর্মসূচি ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার (২২ আগস্ট) লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার হররাম গ্রামে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কালীগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে কমরেড চিত্তরঞ্জন দেব স্মৃতি পাঠাগার লালমনিরহাটের সহযোগিতায় এ মাক্স বিতরণ কর্মসূচি ও উঠান বৈঠকের আয়োজন করে।
বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মধু সুদন রায়, লালমনিরহাট জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম অপু প্রমুখ। এ সময় উদীচী কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সুবাস রায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কালীগঞ্জ উপজেলা সংসদের সভাপতি নিমাই চন্দ্র রায়, ক্ষেতমজুর নেতা ডাঃ পংকজ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, লালমনিরহাট জেলায় ১০হাজার মাক্স বিতরণের অংশ হিসেবে এ কর্মসূচী পালিত হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.