
আওয়াজ অনলাইন : উন্নয়নমূলক ও গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকায় আজ সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুত্ থাকবে না। বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিতরণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ আগস্ট (সোমবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ৮ ঘণ্টা সিলেট মহানগরীর টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ রোড নং-১/২/৩, পূর্ব শাপলাবাগ ও আশপাশ এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া আগামী ২৬ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ৫ ঘণ্টা সিলেট মহানগরীর বোরহান উদ্দিন মাজার, কুশিঘাট, নয়াবস্তি, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর বাইপাস, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ রোড নং-১/২/৩, পূর্ব শাপলাবাগ, শাহপরান থানা ও আশপাশ এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাত্ক্ষণিকভাবে বিদ্যুত্ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছেন বিউবো সিলেট বিতরণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন।
/এইচ.

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান