
মোঃ মাসুদ রানা রাশেদ: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২১-২০২৩ খ্রিঃ এর ১ম অধিবেশন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ আগস্ট) সকাল ১১টায় শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি চত্ত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা এ ১ম অধিবেশন ও পরিচিতি সভা আয়োজন করে।
সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায়। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়। বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট পৌর শাখার সভাপতি
এস দিলীপ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক জীবন রায়, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক দেব দাস রায় বাবুল, পরেশ চন্দ্র রায়, সহ-সভাপতি সুবল চন্দ্র বর্মণ, জগনাথ ঘোষ, সুশান্ত কুমার সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায় প্রমুখ। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২