
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও একুশে আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার (২১ আগষ্ট) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল এবং একুশে আগস্ট এর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন কালে টাঙ্গাইল সদর ৫ আসনের সাংসদ ছানোয়ার হোসেন, সাংসদ তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খ. আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী, পৌর মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, যুগ্ম সম্পাদক নাহার আহমেদ, তথ্য ও গবেষনা সম্পাদক সোলায়মান হাসানসহ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান