
আওয়াজ অনলাইন : টোল সংগ্রহ, আইটিএস ও এক্সপ্রেসওয়ে পরিচালনা এবং ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে রক্ষণাবেক্ষণের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন (কেইসি)-কে নিয়োগের একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির ২৩তম ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের পর সাংবাদিকদের ভার্চুয়ালি ব্রিফিংকালে অর্থমন্ত্রী বলেন, বৈঠকে টোল সংগ্রহ, আইটিএস ও এক্সপ্রেসওয়ে পরিচালনা এবং ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে রক্ষণাবেক্ষণের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে কেইসিকে নিয়োগের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও মহাসড়ক বিভাগের প্রস্তাবটির অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন জানিয়েছেন, এক্সপ্রেসওয়ে ছাড়াও তিনটি ব্রিজ রয়েছে। গাড়িগুলোকে এক জায়গায় টোল দিতে হবে। গাড়ির সামনে একটি স্টিকার থাকবে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেটি স্ক্যান করে যানবাহনের মালিকের হিসাব থেকে টোলের অর্থ কেটে নেওয়া হবে। এর জন্য গাড়ি থামানোর প্রয়োজন হবে না।
-বাসস/ এইচ.