
উল্লাপাড়া প্রতিনিধিঃ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া পৌরসভার চৌকিদহ ব্রিজের উপর বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ট্রাকের চালকসহ ৩ জনের অবস্থা গুরুতর। আহতদেরকে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর কিছু সময় এই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার নাদির হোসেন জানান, মাছরাঙ্গা নামের যাত্রীবাহী বাসটি বগুড়া থেকে পাবনা যাচ্ছিল এবং ট্রাকটি যাচ্ছিল ঢাকার দিকে। চৌকিদহ ব্রিজের উপর এই দুথটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুথটি আটক করেছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার কাজে সহযোগিতা করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান