
আলমগীর সিকদারঃ গাজীপুরের টঙ্গীতে সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ডে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। ১৯ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন কলেজ রোড নিউ ব্লোন স্কুল মাঠ প্রঙ্গণে এই আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে স্থানীয়
ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সমাজ কল্যাণ সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর ও মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ—সভাপতি বীর
মুক্তিযোদ্ধা ডাঃ মো.খলিলুর রহমান, যুবলীগের সাধারন সম্পাদক হাজী মো: বাবলু, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির বাপ্পি প্রমুখ। পরে আলোচনা সভা ও ১৫ই আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।