
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে প্রতিবেশি আত্মীয়ের বাড়িতে ছাগল প্রবেশ করার জের ধরে এক গৃহবধূকে মারধর শেষে তার মাথার চুল কেটে দেয়ার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা উত্তরপাড়া থেকে আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে ওই গৃহবধূর বাবা বগুড়ার গোদাপাড়ার নুর ইসলাম বাদী হয়ে ৭জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় উপজেলার দমদমা গ্রামের মৃত কাজী আমজাদ হোসেনের ছেলে মৃত কাজী আমজাদ হোসেন শাহিন (৫৫), তার ছোট ভাই কাজী ফরহাদ হোসেন (৫০) ও ফরহাদের স্ত্রী নারগিস বেগমকে (৩৭) গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানাযায়, পূর্ব শত্রুতার জের ও গত ১৩ আগস্ট প্রতিবেশী মামার বাড়িতে ছাগল প্রবেশ করা নিয়ে উপজেলার দমদমা গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা উজ্জ্বলের স্ত্রীর সাথে ঝগড়া ঝাটি শুরু হয়। একপর্যায়ে সোমবার রাত ৯টায় সেই জেরে উজ্জ্বলের বসত বাড়িতে গ্রেপ্তারকৃত আসামিরা অনাধিকার প্রবেশ করে তার স্ত্রীকে মারপিট করে মাথার চুল কেটে দেয়। এসময় ওই গৃহবধূর ছেলের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্বার করে হাসপাতালে ভর্তি করান।
মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূর বাবা আদমদীঘি থানায় ৭জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েক জনকে আসামি করে মামলা দায়ের করলে তাদের বাড়ি থেকে উল্লেখিত ৩ আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, মামলা রুজু হওয়ার পর অভিযুক্ত ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চালানো হচ্ছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী