
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি-অটোরিক্সা মুখোমুখী সংঘর্সে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ৫ জন। বুধবার (১৮ আগস্ট) দুপুরের দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ইনচার্জ শাহজাহান জানান, দুপুরের দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ বকুলতলা এলাকায় ২টি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি ট্যাংকলড়ি সিএনজি ২ টিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন সিএনজি যাত্রী নিহত হয়। এ সময় আহত হয় অন্তত ৫ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান