প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৩:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২১, ১১:৩৩ পি.এম
জামালপুর সদরের শাহবাজপুরে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার ১১নং শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ড শাখার আয়োজনে মঙ্গলবার ১৭-আগস্ট বিকেলে কৈডোলা হক দাখিল মাদ্রাসা মাঠে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্টিত হয়েছে। ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নিয়ামত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম লেবুর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন সিআইপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাবিবুর রহমান দুলাল মাস্টার, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ইকরামুল হক তালুকদার, সদস্য ইজ্জত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জামালপুর পৌর শাখার ৪নং ওয়ার্ডের
সাধারণ সম্পাদক আয়নাল হক, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আয়নাল হক, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফাইজুর রহমান আকন্দ বিপ্লব প্রমুখ। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সকালে মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.