প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২১, ৪:৪৮ পি.এম
দাগনভূঞা মাদকাসক্ত ও চাঁদাবাজ দের হামলায় দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সভাপতিসহ আহত ৩

মোঃআবদুল মুনাফ পিন্টু: ফেনীর দাগনভূইয়া উপজেলার সদর ইউনিয়নের দঃ ধর্মপুর গ্রামের মুন্সি বাড়ীর দরজায় মাদকাসক্ত ও চাঁদাবাজ শেকান্তর (৫০) তার দোসরদের হামলায় আহত হয়েছে দাগনভূইয়া রিপোটার্স ইউনিটির সভাপতি মােয়াজ্জেম হােসেন মালদার টিপু (স্বদেশ প্রতিদিন দাগনভূঞা প্রতিনিধি)সহ ৩জন। মামলার বিবরণ সূত্র জানা যায়, ১৩ আগস্ট রাত সাড়ে নয়টার সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ফেনী প্রেসক্লাবের
সাবেক সভাপতি, আরটিভি, দৈনিক যায়যায়দিন পত্রিকার ফেনী প্রতিনিধি আজাদ মালদার স্হানীয় লোকজনের সাথে কথা বলার সময় মাদকসেবি, সন্ত্রাসী,দঃ ধর্মপুরগ্রামের মুত এবাদ উল্লাহর ছেলে শেকান্তর প্রকাশ্যে গালমন্দ ও প্রাননাশের হুমকি দেয়। এতে তাঁর ছোট ভাই মাইন উদ্দিন বাঁধা দিলে তাকেও তার বাকি ২ ভাই লোকমান, সোলেমান সহ তারা আক্রমন করে। মাইন উদ্দিন কে উদ্বার করতে গিয়ে সাংবাদিক মোয়াজ্জেম হোসেন মালদার মালদার (স্বদেশ প্রতিদিন প্রতিনিধি) আহত হয়। এ ঘটনায় দাগনভূইয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন
সাংবাদিক মোয়াজ্জেম হোসেন মালদার। মামলা নঃ ৯ তাং১৪,০৮,২০২১।ধারা ৩৪৩, ৩২৩, ৩০৭, ৩১৯, ৪২৭, ৫০৬, পুলিশ তাকে খুজে বেড়াচ্ছে। রিক্সা চালক থেকে ট্রাক্টর চালক। চুরি, ডাকাতি,মাদক বেচাকেনা, জোর করে অন্যের জমি দখল করে একটি অবৈধ স্কেবেটর, চোরাই মোটরসাইকেল, ট্রাক্টরের মালিক হয়েছে। তার একটি ভাড়া রুমে মদ, গাঁজা খাওয়া দাওয়া, বেচাকেনা চলে। এর প্রতিবাদ করতে গিয়ে সিনিয়র সাংবাদিক ও মালদার ফাউন্ডেশনের চেয়ারম্যান আজাদ মালদার সহ সকল সাংবাদিকের জাত গুষ্টি তুলে গালাগাল করে। তার বেপরোয়া
আচরণে উপস্থিত লোকজন হতভম্ব হয়ে যায় । তার মাদকাসক্ত বাহিনীর ইন্ধনে এসব অপকর্মের মাত্রা বৃদ্ধি পাওয়া যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ অতীব জরুরী। নেশাখোর শেকান্তরকে মাদকসেবি সন্ত্রাসীরা আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন পালন করছে। এদের লাগাম টেনে না ধরলে পরিস্থিতি ভয়াবহ রুপ নিবে। উক্ত ঘটনার তীব্র নিন্দা জানান দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টুসহ রিপোর্টার্স এর সকল সাংবাদিকগন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.