প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১০:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২১, ১১:২৩ পি.এম
জামালপুরে ১০ কেজি গাজা ও লক্ষাদিক টাকা সহ আটক তিনজন।

রবিউল হাসান লায়ন: জামাপুর শহরের ডাকপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিক্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌখস দল দশ কেজি গাজা ও ১লক্ষ ৩০হাজার টাকা সহ তিনজন আটক আটককৃতরা হলেন, পৌর শহরের মুসলিমাবাদ এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আব্দুল হালিম (৪০), আমির হোসেনের ছেলে পারভেজ (২৬) ও মৃত শফিকুল মিয়ার ছেলে শাহাবুদ্দিন (৩০)।
সোমবার (১৬ আগস্ট) বিকেলে শহরের ডাকপাড়া এলাকা থেকে ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, গোপনে খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক সালেহ শাহীনের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ১০ কেজি গাঁজা ও নগদ ১ লাখ ৩০ হাজার টাকাসহ মাদক কারবারিদের আটক করা হয়। পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.