
আল আমিন সেলিম : গভীর শোক আর শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করলো সোনারগাঁয়ের বারদী ইউনিয়নবাসী। ১৫ আগস্ট সোনারগাঁও উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় দিনব্যাপী আয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার বারদী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে

গোয়ালপাড়ায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী লায়ন মাহবুবুর রহমান বাবুল। এসময় আরো উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীবৃন্দ। লায়ন বাবুল তাঁর আলোচনায় বলেন, ১৫ই আগস্ট, জাতির শোকের দিন।
এই দিন বাঙালি জাতির ইতিহাস কলঙ্কেরও। যে মহান পুরুষ বাঙালি জাতিকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিলেন, ১৯৭৫ সালের এই দিন তাঁকেই সপরিবারে হত্যা করে একদল বিপথগামী সেনা সদস্য। সেদিন জাতির পিতা বঙ্গব ন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে তাঁরা শুধু বাঙালি জাতিকেই কলঙ্কিত করেনি, বাধাগ্রস্ত করেছিলো ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্নকেও। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচারের উদ্যোগ নেয়। বিচারিক কাজ শেষে ২০১০ সালে আদালতের রায় অনুসারে পাঁচ আসামির ফাঁসি কার্যকর করা হয়। গত বছরের এপ্রিলে কার্যকর হয়েছে আরো এক খুনির ফাঁসি। ‘ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি।’ তারা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এ দেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু তাঁদের সেই চেষ্টা সফল হয়নি। বাংলাদেশের অগ্রগতিকে তাঁরা সাময়িক বাধাগ্রস্ত করলেও আবারও ঘুরে দাঁড়িয়েছে। এখন বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপই মূলত আজকের ডিজিটাল বাংলাদেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের জন্য তাঁর সুযোগ্য কন্যা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজও নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। যে মশাল বঙ্গবন্ধু জ্বালিয়ে রেখে গিয়েছিলেন তাঁর সুযোগ্য উত্তরসূরীরা আজও নিষ্ঠার সঙ্গে তা বহন করে চলেছেন। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী চক্রের যেকোনো
অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। পরে লায়ন মাহবুবুর রহমান বাবুল উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করেন ও বঙ্গবন্ধু সহ পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও দেশ রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়া সেই সৈনিকদের মাঝে মুক্তিযুদ্ধের উপর নানান বিষয়ে লেখা বই তুলে দেন।