প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৭:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২১, ৫:০৩ পি.এম
যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনার হাত থেকে বৃদ্ধাকে বাঁচালেন বাংলাদেশি শিক্ষক জাবেদ আহমেদ পলাশ

মনির হোসেন (চাটখিল উপজেলা প্রতিনিধি): ট্রেন দুর্ঘটনা বিশ্বে নতুন কিছু নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির পাতাল রেললাইনের ইউনিয়ন স্কয়ার স্টেশনে ঘটে যাওয়া একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ট্রেন আসার কয়েক সেকেন্ড আগে এক বৃদ্ধ লোক হুইল চেয়ার নিয়ে রেল লাইনে পড়ে যায়। লোকটিকে নিরাপদে তুলে নেওয়ার জন্য এগিয়ে আসেন এক বাংলাদেশি যুবকও একজন যাত্রী। ট্রেন আসার আগে ট্র্যাক থেকে নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধকে নিরাপদে তুলতে সক্ষম হয় বাংলাদেশী যুবক।
হুইলচেয়ারে থাকা বৃদ্ধকে নাটকীয়ভাবে উদ্ধার করা বাংলাদেশি যুবকের নাম জাবেদ আহম্মেদ পলাশ । তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের আনোয়ার উল্ল্যা ডাক্তার বাড়ির মুক্তিযোদ্ধা মরহুম ফারুক আহমেদের বড় ছেলে। ঘটনার ভিডিওটি টুইটারে শেয়ার হলে কয়েক ঘন্টার মধ্যে এক মিলিয়নেরও বেশি বার দেখা হয়।
গত শুক্রবার(৬ আগস্ট) ঘটে যাওয়া এই ঘটনায় যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি কিছু লোকের সমালোচনাও হয়েছে। যারা সাহায্যের পরিবর্তে ঘটনাটি ভিডিও করতে বেছে নিয়েছে। লরেন মেনেন (যিনি ভাইরাল ভিডিও রেকর্ড করেছেন) বলেছেন,"একজন লোক একদম অ্যাকশনে ঝাঁপিয়ে পড়েছিল, অন্যজন তাকে সাহায্য করতে এগিয়ে আসে।" অ্যাকশনে আমিও ছিলাম 'আমি হাত নেড়ে ট্রেন চালককে সতর্ক করতে ছিলাম। বৃদ্ধ লোকটি অসুস্থ ছিল।
এমন একটি দূর্ঘটানায় মানবতার সহযোগিতা বাড়িয়ে দিয়ে যেমনটি হয়েছেন প্রশংসার দাবিদার তেমনই জয় হলো মানবতার। মানুষ মানুষের জন্য। মানবতার দৃষ্টান্তকারি জাবেদ আহমেদ পলাশ পেশায় একজন শিক্ষক। তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার চাটখিল পাঁচগাও মাহবুব সরকারি কলেজের প্রভাষক।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.