প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১০:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২১, ১০:৪৩ পি.এম
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর স্মৃতিতে হাবিপ্রবি ছাত্রলীগের শ্রদ্ধা

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রবিবার (১৫ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সংগঠনের
নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ। এসময় ছাত্রলীগের আলমগীর হোসেন আকাশ, আতিকুর রহমান রুপন, আনাম সাব্বি, মাহফুজার রহমান,নূর নবী রাজা, শুভ সত্যজিত, রাজু, রফিক, আরমান, রাতিন, আরিফ, অভিষেক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.