প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৩:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২১, ২:৫২ পি.এম
ভৈরবে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

এম আর ওয়াসিম, ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধি : আজ ১৫ আগস্ট জাতির পিতা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মাধ্যমে সারা দেশের মতো ভৈরবেও পালিত হয় দিবসটি। সকাল ৮ ৩০ঘটিকায় ভৈরব উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সরকারি-বেসরকারি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন। ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা
লুবনা ফারজানা ও ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও শহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে শোক দিবস উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা'র' সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী স্মৃতিচারণ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম
সেন্টু, সাবেক পৌর মেয়র এডভোকেট ফকরুল আলম আক্কাছ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম বাক্কি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ। এছাড়াও এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা। এসময় ভৈরব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ভৈরব এর পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে ৬জন বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে ২ লক্ষ ৪০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
এদিকে সকাল ১১ টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন দলীয় নেতা কর্মীরা। মাল্যদান শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগে সভাপতি এস
এম বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ। এছাড়াও দলীয় অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মী গণ উপস্থিত ছিলেন। শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করতে এদিকে ভৈরব থানার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় ভৈরব সার্কেল এর এ এস পি রেজুয়ান খাঁন দিপু , ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন ও ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ হাসান সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও থানার সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.