হোম » প্রধান সংবাদ » নবীনগরের জিনদপুরে ন্যায্যমূল্যে টিসিবি’র পন্য বিক্রয়

নবীনগরের জিনদপুরে ন্যায্যমূল্যে টিসিবি’র পন্য বিক্রয়

সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুরে ন্যায্যমূল্যে টিসিবি’র পন্য বিক্রয় করা হয়েছে। শনিবার (১৪ আগষ্ট) বিকেলে উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জিনদপুর ইউনিয়নের জনসাধারণের মাঝে ন্যায্যমূল্যে পন্য হাতে তুলে দেওয়ার লক্ষ্যে সাদিয়া কনফেকশনারি ডিলারের মাধ্যমে জনপ্রতি ২ কেজি সয়াবিন তেল, ২কেজি চিনি ও ১ কেজি মসুর ডাল ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।

ন্যায্যমূল্য টিসিবি’র পন্য বিক্রয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ, জিনদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন রানা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক, মহিলা মেম্বার নারগিছ আক্তার প্রমুখ।

ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ বলেন,”জিনদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩০০ জন মানুষের মাঝে ন্যায্যমূল্যে টিসিবি’র পন্য বিক্রয় করা হয়েছে।  বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাজারে চালু করা ন্যায্যমূল্যে টিসিবি’র পন্য বিক্রির ফলে সকল মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের মাঝে খানিকটা স্বস্তি লক্ষ্য করা গেছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!