
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এলাকাবাসী উদ্যোগী হয়ে স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ করেছে। উপজেলার দুর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ী গ্রামের আঞ্চলিক সড়ক দীর্ঘদিন যাবৎ বেহাল দশার কারণে চলাচল অনুপোযোগী থাকায় আশেপাশে সেনগাঁতী,মোনহারা দিয়ারপাড়া,বালশাবাড়ি গ্রামের অন্তত ৫ হাজার মানুষের দীর্ঘ ভোগান্তি পোহাতে হতো। হেমন্ত বাড়ি গ্রামের অন্তত ১ শতাধিক লোকজন তিন দিন যাবৎ স্বেচ্ছাশ্রম এই কাজে
অংশগ্রহণ করছে। শনিবার (১৪ আগস্ট) তাদের রাস্তা নির্মাণ কাজ শেষ হয়। বালশাবাড়ি থেকে হেমন্তবাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা নির্মাণ করেন এলাকাবাসী। ইট এবং মাটি কেটে এই রাস্তা নির্মাণ ও সংস্থার করা হয়েছে।হেমন্ত বাড়ি গ্রামের আব্দুল মমিন,জাহাঙ্গীর হোসেন, মানিক হোসেন, মিঠু, রাশেস জানান জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও রাস্তা নির্মাণে কেউ এগিয়ে আসেনি। তারা আরো জানান এলাকাবাসী মিলে নিজেদের অর্থায়নে রাস্তা নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান