হোম » প্রধান সংবাদ » বগুড়ার নন্দীগ্রামে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিষধর সাপের ছোবলে আছিয়া বেগম (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আছিয়া উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বড় চাঙ্গুইর গ্রামের আব্দুর রহমান ধলুর স্ত্রী। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, শুক্রবার রাতে আছিয়া নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে  তার বিছানায় বিষাক্ত সাপ উঠে তার ডান হাতে ছোবল দেয়। এর পরপরই আছিয়ার ঘুম ভেঙে যায়। সাপ ছোবল

দেয়ার বিষয়টি তিনিসহ পরিবারের অন্য সদস্যরা বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে তাকে পার্শবর্তী কাহালু উপজেলার সিধলায় গ্রামে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজের চিকিৎসা শেষে তাকে বাড়ি নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ করেই আছিয়া অচেতন হয়ে পড়েন। তিনি বলেন, পরে আছিয়াকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!