প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৩:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২১, ৬:৩৯ পি.এম
দাগনভূঞায় WE FOR BLOOD গ্রুফের উদ্যোগে গাছের চারা বিতরণ

মোঃআবদুল মুনাফ পিন্টু: ফেনীর দাগনভূঞা স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন WE FOR BLOOD গ্রুফের উদ্যোগে বিনামূল্য গাছের চারা বিতরণ করা হয়। শনিবার ১৪ আগষ্ট বিকেলে দাগনভূঞা জিরো পয়েন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল
কবির রতন। বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা পৌর প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম, বাজার ব্যাবস্থাপনা কমিটির সাবেক সভাপতি নাজমুল হুদা ইস্কান্দর, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু, ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাত্তার আমিন প্রমূখ। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সহযোগিতায় প্রধান অতিথি অসহায় লোকদের মাঝে তিনশত বিভিন্ন গাছের চারা বিতরণ করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.