হোম » প্রধান সংবাদ » বগুড়ার  ধুনটে গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ার  ধুনটে গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার

এম.এ রাশেদ:  বগুড়ার ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ছরোয়ার মন্ডল (৫৫) কে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৩- ই আগস্ট (শুক্রবার)  রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছরোয়ার মন্ডল রামনগর গ্রামের মৃত. জালাল মন্ডলের ছেলে। থানা সূত্রে জানা যায়, ছরোয়ার মন্ডল প্রসাশনের চোখ ফাকি দিয়ে দীর্ঘ দিন ধরে গাঁজা ব‍্যবস‍া করে

আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তার বাড়ীতে অভিযান চালিয়ে ২০০গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গ্রেফতারকৃত গাঁজা ব‍্যবসায়ী ছরোয়ার মন্ডলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর শনিবার সকালে তাকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!