প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৫:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২১, ৬:২৫ পি.এম
দাগনভূঞায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশি ভূমিতে ঘর তোলার অভিযোগ

মোঃআবদুল মুনাফ পিন্টু: দাগনভূঞায় বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশি জমিতে ঘর তোলার অভিযোগ পাওয়া গেছে। দখল পাকাপোক্ত করতে জমি দখলে নেওয়ার চেষ্টা চালায় বিবাদীগন। ঘটনাটি ঘটেছে দাগনভূঞা উপজেলার পৌর এলাকার আমানউল্লাহপুর গ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন স্থানে। জমি দখলের অভিযোগ এনে স্থানীয় নুরুল আলম বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ
সুত্রে জানা যায়, উপজেলার সাবেক ১৭০ নং ও হাল ৭৩ নং আমানউল্লাহপুর মৌজার মধ্যে সি.এস ০৩, এস.এ ০৬ বিএস (চূড়ান্ত) ৩৯২নং খতিয়ানের ৩০৭/৩১০ নং হাল, বি.এস ১১৩৫ দাগে ১ আনা ১৪ ডিং ভূমি। উক্ত নালিশি ভুমিতে ঐ এলাকার চয়ন সাহা গংরা বাদীর মালিকীয় জমিতে ঘর তোলার চেষ্টা চালায়। এই জমির বিরোধ নিয়ে গত ১৩/৬/২০২১ ইং সালে ফেনী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র আদালতে একটি মামলা চলমান থাকলেও তারা
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঐ জমিতে ঘর তোলার জন্য গেলে এতে বাদী বাধা দিলে চয়ন সাহা গংরা তাকে মারধর করতে আসেন বলে অভিযোগ করেন তিনি।বিষয়টি নিয়ে ঐ এলাকায় যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করেন স্থানীয় এলাকাবাসী। বাদী নূরুল আলম বলেন, এই জমি আমি ২০০৫ সালে খরিদ করি। খরিদ সুত্রে আমি মালিক। বর্তমানে উক্ত নালিশি ভূমি নিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলাটি চলমান রয়েছে। আদালত জমির
উপর নিষেধাজ্ঞা জারী করেন। কিন্ত তারা নিষেধাজ্ঞা অমান্য করে এই জমিতে ঘর তোলার জন্য গেলে আমি থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযুক্ত নির্মল সাহা জানান, এবিষয় নিয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন আমাদেরকে আগামী সোমবার থানায় যাওয়ার জন্য বলেছেন। সেহেতু এবিষয় নিয়ে আমি কিছু বলতে পারব না। এঘটনায় তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন জানান, এ জায়গায় নিয়ে বিজ্ঞ আদালতের একটি ১৪৫
মামলা বিচারাধীন আছে এবং বিজ্ঞ আদালত উভয় পক্ষকে নিষেধাজ্ঞা দেওয়ার শর্তেও বিবাদীগন ঘর করার পায়তারা করছে। বাদী বিজ্ঞ আদালতের আদেশনামা সহ থানায় একটি অভিযোগ করিলে কাজ বন্ধ করে দেয়া হয়। বিজ্ঞ আদালত পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত উভয় পক্ষকে ওইখানে কোনো প্রকার কাজ না করার জন্য অনুরোধ জানানো হয় এবং উভয় পক্ষকে আগামী সোমবার থানায় আসার জন্য বলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, বিষয়টি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সজাগ রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.