
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সাংবাদিকরা যেমন সবসময় প্রান্তিক জনগণের সাথে মিলে মিশে কাজ করেন তেমনই পুলিশও তাই। তবুও পুলিশ জনগণের বন্ধু হলেও সাংবাদিকরা জনগণের কাছের বন্ধু। শনিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচিতি ও আলোচনা সভায় সিরাজগঞ্জ সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম একথা বলেন। তিনি আরও বলেন,
কথা নয় আমি কাজে বিশ্বাসী, তাই কাজই কথা বলবে। মো. নজরুল ইসলাম গত ১২আগস্ট সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এটা তার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) হিসাবে পঞ্চম কর্মস্থল। এর আগে সর্বশেষ তিনি রাজশাহীর চারঘাট থানায় কর্মরত ছিলেন ও পাবনা জেলার বেড়া থানার বাসিন্দা।
এসময় অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম, যুগ্ন সম্পাদক মো. আব্দুল মজিদ সরকার, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবীন, সাংগঠনিক সম্পাদক হীরক গুণ, জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও প্রবীণ
সাংবাদিক নুরুল ইসলাম বাবু প্রমুখ। আলোচনা ও পরিচিতি সভায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. গোলাম মোস্তফা, উপ-পরিদর্শক মো. জাফর, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, মাহমুদ হাসান, সাংবাদিক ফেরদৌস হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক শরীফ আহমেদ ইন্না, আব্দুস সামাদ সায়েম, গোলাম মোস্তফা রুবেল, রিফাত রহমান, এএইচ মুন্না, এসএম আল আমিন,
সাজিরুল ইসলাম সঞ্জয়, শিশির আহমেদ, জিন্না ফারুক, মো. সুজন সরকার, হুমায়ুন কবির সুমন, সোহাগ হাসান জয়, শুভ কুমার ঘোষ, পারভীন আলাল, মাকসুদা পারভীনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ওসি বলেন, আমাদের প্রধান কাজ হচ্ছে দায়িত্বরত এলাকার জনগণের বিপদ আপদে পাশে
থাকা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। কেও কাহুকে ছাড়া চলতে পারেনা তাই সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে সবার সহযোগিতা দরকার। আমি কথায় নয় কাজে প্রমাণ করতে চাই। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশে ২লাখ ১১হাজারের মতো জনবল। নতুনভাবে ৫০হাজার নিয়োগ দিয়ে বাহিনীকে বড় করা হয়েছে। যার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। পুলিশ মহাপরিদর্শকের ৪টি নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে জানিয়ে তিনি বলেন, আচরণ ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন ওঠা যাবেনা এবং সততা নিয়ে তাতক্ষনিক সাড়া দিয়ে কাজ করতে হবে।