প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২১, ৫:২৩ পি.এম
বগুড়ার শাজাহানপুরে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া বিশেষ মোনাজাত ও এতিমদের খাবার বিতরণ

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে জাতির মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস(১৫ইআগস্ট)উপলক্ষে দোয়া বিশেষ মোনাজাত এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ শনিবার উপজেলার মাঝিড়া মহিউসুন্নাহ্ হাফেজিয়া মাদ্রাসায় বাদ যোহর শাজাহানপুর উপজেলা যুবলীগের আয়োজনে নামাজ ও মোনাজাত শেষে প্রধান অতিথি হিসেবে এতিম বাচ্চাদের
খাবার হাতে তুলে দেন, বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। শাজাহানপুর উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব ভিপি এম সুলতান আহম্মেদ এর সভাপতির্ত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও শাজাহানপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব
হোসেন ছান্নু। বগুড়ার জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক সাজেদুর রহমান সিজু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইমরান হোসেন, অন্যদের মাঝে ছিলেন, শাজাহানপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলী ঈমাম এনোকি, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, ক্রিড়া বিষায়ক সম্পাদক রুবেল আহম্মেদ, অর্থ বিষায়ক সম্পাদক বাকি বিল্লাহ, উপজেলা
ছাত্রলীগ নেতা রাকি্ুল হাসান রন্জু, মাঝিড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহিদুল ইসলাম, আমরুল ইউনিয়ন যুবলীগ সভাপতি নয়ন, যুবলীগ নেতা শাহাদৎ হোসেন, মনির হোসেন, মাহবুব, মোস্তাফিজ, শফিক হোসেন প্রমূখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.