
আরিফুল ইসলাম আরিফ:ভালুকায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।১৪ই আগস্ট শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকল্প কর্মকর্তার ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন ধনু।এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাড.শওকত আলী,পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ,উপজেলা কৃষকলীগের সভাপতি আহসান হাবিব মোহন,জেলা সেচ্ছা সেবকলীগ নেতা ও সংসদ সদস্যের একান্ত সচিব সৌমিত্র চক্রবর্তী নিপুন,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নয়ন সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ,বীর মুক্তিযােদ্ধাগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু