হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধায় মানব সেবা সংগঠনের আয়োজনে ক্ষুদে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

হাতীবান্ধায় মানব সেবা সংগঠনের আয়োজনে ক্ষুদে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্ষুদে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় সিংগীমারী তেলিপাড়া একাদশ ও টংভাঙ্গা টিএনটি পাড়া একাদশ অংশগ্রহন করেন।শুক্রবার (১৩ আগস্ট) সকালে উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হাতীবান্ধা মানব সেবা সংগঠন নামে একটি সামাজিক সংগঠন উক্ত খেলার আয়োজন করেন। এতে সিংগীমারী তেলিপাড়া একাদশ টংভাঙ্গা টিএনটি পাড়া একাদশকে ১-০ গোলে পরাজিত করে।
হাতীবান্ধা মানব সেবা সংগঠনের সভাপতি শাহজাহান আলী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার  বিতরণীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানব সেবা সংগঠনের উপদেষ্টা ডা. মহসিন আলম। পরে তিনি বিজয়ী দলের হাতে পুরষ্কার হিসেবে ট্রপি ও দুটি ফুটবল তুলে দেন। এছাড়া সংগঠনটির প্রধান উপদেষ্টা রেজাউল হায়দার, উপদেষ্টা মেহেদি হাসান মানিক, মিজানুর রহমান, তোহিদুজ্জামান রোকন, সাধারন সম্পাদক নুর আমিন রহমান ও সংগঠনের সকল সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উক্ত খেলায় উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!