হোম » প্রধান সংবাদ » বগুড়ার নন্দীগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় সালমা বেগম নিহত

বগুড়ার নন্দীগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় সালমা বেগম নিহত

এম.এ রাশেদ: বগুড়ার নন্দীগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় সালমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।নিহত সালমা বেগম উপজলোর ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের মৃত খয়বর আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৬টায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম কৈগাড়ী এলাকায় নাটোরগামী একটি মাইক্রোবাস সালমা বেগমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায় চালক।পরে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মাইক্রোবাস চালককে আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!