হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ

লালমনিরহাটে গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ

মোঃ মাসুদ রানা রাশেদ: কালেক্টরেট কলেজিয়েট স্কুল মাঠে লালমনিরহাট সদর উপজেলার গ্রাম পুলিশ (মহল্লাদার ও দফাদার)-দের মাঝে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রসাসক আবু জাফর। প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। বক্তব্য রাখেন লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!